
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণই বিএনপির একমাত্র শক্তি। তাই ক্ষমতায় গেলে বিএনপি মানুষের ভোটের অধিকার ও বাক্স্বাধীনতা নিশ্চিত করবে। বিএনপি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে তা পূরণের লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। ভবিষ্যতে বিএনপির নীতিই হচ্ছে জনগণের উন্নয়নের রাজনীতি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সারা দেশে হেলথ কেয়ার চালু করবে। এসব হেলথ কেয়ারের বেশির ভাগ কর্মী হবে নারী। সরকার গঠন করলে শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু হবে।
আজ রোববার শহরতলির ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উত্তর পীরের চক মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানসহ আওয়ামী লীগ সরকারের আমলে যাঁরা জনগণের ন্যায্য অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে জীবন দিয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খন্দকার মুক্তাদির বলেন, গণতন্ত্রের জন্য তাঁদের এই অবদান দেশের মানুষ কখনোই ভুলবে না। তাঁরা ইতিহাসে স্মরণযোগ্য হয়ে থাকবেন।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল মালিকের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের সদস্য আব্দুস ছালাম এবং ইউনিয়ন যুবদলের নেতা কামরুল ইসলাম জনির যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
৭ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৭ ঘণ্টা আগে