
সিলেটে প্রায় সোয়া ১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, আজ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতী চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিশমিশ, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতাসহ নাইসিল পাউডার জব্দ করা হয়। জব্দ করা মালপত্রের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল চোরাচালানি মালপত্র জব্দ করা হয়। জব্দ করা পণ্যসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি...
৯ মিনিট আগে
মৌলভীবাজার জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে চাকরি করতেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে তাঁর নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
১৫ মিনিট আগে
কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছোট-বড় গরুর খামারগুলোতে এখন চলছে ব্যস্ত সময়। সারা বছর যত্নে লালন-পালন করা পশু বিক্রি করে বড় লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন খামারিরা। ঈদ উপলক্ষে খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যা, পুষ্টিকর খাবার সরবরাহ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি।
৩৭ মিনিট আগে
চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝুড়ি বেগম ও তাঁর ছেলে মনিরুল ইসলাম। তাঁরা দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের কম্পিউটার ট্রেডের শিক্ষার্থী। উপজেলার মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে তাঁরা পরীক্ষায়...
৪১ মিনিট আগে