সিলেটের জকিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বদরুল আলম আফজলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বদরুল আলম আফজল জকিগঞ্জ সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি সেনাপতিরচর গ্রামের মৃত মুহিবুর রহমান ময়না মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বদরুল আলম আফজল মেম্বারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাঁকে ওই ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর পর জামিন নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, শ্রমিক লীগ নেতা বদরুল আলম আফজলকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
২১ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে