
বদলে যাচ্ছে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। আজ মঙ্গলবার সিলেট সফরে এসে মিলনায়তন পরিদর্শন শেষে বিষয়টি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রয়াত এম সাইফুর রহমানের নামেই পুনরায় হচ্ছে এই অডিটরিয়ামের নাম।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকা অডিটরিয়ামটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে অডিটরিয়াম সংস্কারে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্দ দেব। এই নাম সামনে বড় করে লিখতে হবে, যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বেশি খরচ হয়, তাতেও সমস্যা নেই।’
উল্লেখ্য, শুরুতে এই মিলনায়তনের নাম ছিল সিলেট অডিটরিয়াম। চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে রাখা হয়।
পরে আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম পাল্টে রাখা হয় কবি নজরুল অডিটরিয়াম। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে।

চাঁদপুরে দুই ইটভাটামালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই জরিমানা করেন।
২০ মিনিট আগে
যশোরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দূরসম্পর্কের নানা। স্বজনদের অভিযোগ
২৩ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
৪১ মিনিট আগে
ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে