সিলেটে নিজের এক বছর পাঁচ মাস বয়সী মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন নাজমিন আক্তার নামের এক নারী। পারিবারিক কলহের জেরে সাবিহাকে বালিশ চাপা দিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেন বলে থানায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান তিনি। আজ বুধবার দুপুরে সিলেট নগরের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাবিহা আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার গোলাপগঞ্জ এলাকার নাজমিনের সঙ্গে দক্ষিণ সুরমার বদলি এলাকার সাব্বির আহমদের বিয়ে হয় ২০১৫ সালে। বিয়ের পর থেকে তারা শাহপরান এলাকায় থাকতেন। নাজমিন একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ও তাঁর স্বামী কাতার প্রবাসী। এর আগেও একটি বিয়ে হয়েছিল নাজমিনের। সেই সংসারে তাঁর একটি সন্তান রয়েছে।
থানায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে নাজমিন বলেন, বিয়ের পর আমার স্বামী বিদেশ চলে যায়। এরপর চার বছর পর দেশে ফিরে। কিন্তু বিদেশ থাকা অবস্থায় তিনি আমার ভরণ পোষণের দায়িত্ব নেননি। দেশে ফিরলে আমরা আবার সংসার শুরু করি। তখন আমি গর্ভবতী হই। আমাকে গর্ভবতী রেখেই তিনি আবার কাতার চলে যান। বিদেশে গিয়ে সাব্বির অভিযোগ করেন আমার গর্ভের সন্তান তাঁর নয়। আমি তখন ডিএনএ টেস্ট করার কথা বলি। কিন্তু সাব্বির ও তাঁর পরিবার আমার বিরুদ্ধে কুৎসা রটাতে থাকে।
মেয়ের চেহারা অবিকল তার বাবার মতো হয়েছে জানিয়ে নাজমিন বলেন, ‘সাব্বির ১৫ দিন আগে দেশে এসেছেন। কিন্তু একবারও মেয়েকে দেখতে আসেননি। বরং আমার বিরুদ্ধে নানা অপপ্রচার করছেন। এই দুঃখে আমি আমার মেয়েকে হত্যা করেছি।’
নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করে নাজমিন বলেন, ‘আমি কাউকে ফাঁসাব না, সাব্বিরকেও না। তাকে ফাঁসালেও সে কম শাস্তিতে পার পেয়ে যাবে। তাঁর বিচার আল্লাহ করবেন। আমি আমার মেয়েকে খুন করছি। আমার ফাঁসি হোক।’
নাজমিন আরও বলেন, ‘হাসপাতালে সাব্বিরের ভাইকে পাইছিলাম। তাঁকে জুতা দিয়ে মারতে চাইছিলাম। মারতে পারলে শান্তি হতো। কিন্তু পারিনি।’
পারিবারিক কলহের জেরে সাবিহাকে গলা টিপে তার মা নাজমিন হত্যা করেন জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বিকেলে হাসপাতাল থেকে নাজমিনকে কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ। নাজমিনের স্বামী সাব্বির আহমদকেও আটক করা হয়েছে। ঘটনাটি যেহেতু শাহপরান থানা এলাকার তাই শাহপরান থানা-পুলিশকে খবর দিয়েছি। তারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। শিশুটির মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলীর স্ত্রী উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বে
১৩ মিনিট আগে
শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
২০ মিনিট আগে
মানসিক অসুস্থতা কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা—যার জন্য সঠিক যত্ন ও চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সহমর্মিতা, ভালোবাসা ও সচেতনতার মাধ্যমেই কেবল মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তাঁরা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ শনিবার সক
২৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ের একটি কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পুরোনো একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পদ্মার ঘাট এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে