হবিগঞ্জে প্রাণ চিপসের কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার অলিপুরে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সিলেট থেকে আরেকটি দল আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসার জন্য রওয়ানা দিয়েছে বলে হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়েছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বিকেল সাড়ে ৪টার দিকে বলেন, ‘হবিগঞ্জে প্রাণ কোম্পানির একটি কারখানার সাততলা ভবনের ৩ ও ৪তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে আনতে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, বাহুবল ও মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন চেষ্টা চালাচ্ছে। সিলেট থেকে একটি টিম রওয়ানা হয়েছে।’ আবুল কালাম আরও বলেন, ‘পানি স্বল্পতার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।’
স্থানীয়রা জানান, হবিগঞ্জে যে ভবনে আগুন লেগেছে, সেখানে প্রাণ চিপসের কারখানা।
তবে হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড থেকে অগ্নিকাণ্ডের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৫ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৭ ঘণ্টা আগে