Ajker Patrika

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৮: ১২
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক
প্রতীকী ছবি

সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে স্থানীয় জনগণের সহায়তায় একজনকে এবং আল মদিনা আবাসিক এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি মডেল থানা-পুলিশ মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নগরীর জালালাবাদ থানার আফতাব আলীর ছেলে ইমরান আহমদ (১৮) ও নেত্রকোনার সুহেল আহমদের ছেলে ইমরান আহমদ (১৮)। আর অন্য ৪ জন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে, একই দিনে বেলা সাড়ে ১১টার দিকে রিকাবীবাজার পয়েন্টসংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে উপস্থিত জনসাধারণের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামের আরও একজনকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। সে জকিগঞ্জের নরসিংহপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির সিটিএসবির উপপুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত