
বোর্ডিং ব্রিজের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৮ (এস২-এজেটি) উড়োজাহাজের ইঞ্জিন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বে-৩ নম্বরে লন্ডনগামী ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটে। এ কারণে উড়োজাহাজটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত লন্ডন ফ্লাইট বিলম্বিত হয়েছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প উড়োজাহাজ প্রস্তুত করা হচ্ছে। পরিস্থিতি ও সম্ভাব্য প্রভাব বিবেচনা করে ফ্লাইট পরিচালনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।
সূত্র জানিয়েছে, এস২-এজেটি বিমান নির্ধারিত সময়সূচি অনুযায়ী (বিজি ৩৩৭ ফ্লাইটে এবং এস২-এজেটি বিমান বিজি ১২৫) ফ্লাইটে নিয়োজিত থাকবে। তবে বিজি ৩০৫ (টরন্টো) ফ্লাইট প্রায় ২ ঘণ্টা এবং বিজি ৩৪৭ (দুবাই) ফ্লাইট প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়ে যাবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বোর্ডিং ব্রিজটি গিয়ে উড়োজাহাজটির ইঞ্জিনের পাশে ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ সিলেটে পাঠানো হয়েছে। দুপুর আড়াইটায় যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে।
বোসরা আরও বলেন, উড়োজাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং এই ঘটনার জন্য কারা দায়ী, সে বিষয়ে তদন্ত করার পর বলা যাবে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. তোতা মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল থেকে পাওয়া খেজুর, শসা, সিগারেটের ফিল্টারসহ কয়েকটি আলামতে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানা গেছে।
২৩ মিনিট আগে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কলেজটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিংবা পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার আন্দোলনের ১২তম দিনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত ছয় বছরের শিশু মোহাম্মদ আয়ানের ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছেন স্বজনেরা। সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে লাশ রেখে তাঁরা বিচার দাবি করেন। স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
২৫ মিনিট আগে