
সিলেটে অটোরিকশা, টমটম ও ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করার পরে বাসদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁদের আম্বরখানায় দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়। পরে তাঁদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ বলছে, তাঁদের বিরুদ্ধে থাকা আগের দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নেতারা হলেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরের মেন্দিবাগে এসি ব্যবসায়ীর ওপর হামলা, যানবাহন ভাঙচুর, জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নূর কালামের করা মামলা এবং সিটি পয়েন্টে সিএনজি ভাঙচুর, জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রুবেল আহমদের করা আরেকটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়।
এর আগে ঘোষণা দিয়ে ২২ সেপ্টেম্বর থেকে সিলেট নগরে অবৈধ যানবাহন, অটোরিকশা, টমটম ও ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান চালিয়ে আসছে সিলেট নগর পুলিশ। অটোরিকশা, টমটম ও ব্যাটারিচালিত রিকশা আটক করার প্রতিবাদে গত বুধ ও বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছেন অটোরিকশা শ্রমিকেরা। তাঁদের এই আন্দোলনে সায় দিয়ে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাসদের এই দুই নেতা। পরে দুপুরে তাঁদের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ফারুক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর পূর্বপাড়ার গোজগলের বিলসংলগ্ন একটি কাঁঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৭ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার অবসান হয়েছে। অবশেষে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি দিয়েছেন মেয়ে হালিমা। পরে জানাজা শেষে বাবার মরদেহের দাফন হয়।
১ ঘণ্টা আগে
সরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ২০০ টাকা ও বেসরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ৩০০ টাকা নির্ধারণের দাবিসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী
১ ঘণ্টা আগে