সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১০ শিশু মারা গেল। আজ রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) জগন্নাথপুর থেকে আসা দেড় বছর বয়সী শিশু ওয়াজিহার মৃত্যু হয়। প্রায় একই সময়ে মারা যায় গোলাপগঞ্জ থেকে আসা ৮ মাস বয়সী তাহা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, জগন্নাথপুরের দেড় বছর বয়সী শিশু ওয়াজিহাকে ২১ এপ্রিল রাত ৯টার দিকে পিআইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। প্রথমে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং তারপরে ওসমানীর পিআইসিইউ-তে স্থানান্তর করা হয়। তার হাম সন্দেহ করা হচ্ছিল, সেই সঙ্গে ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর এবং সার্জিক্যাল এমফিসেমাও ছিল। আর তাহা হামের পাশাপাশি হার্ট ফেইলিওর ও ব্রঙ্কোনিউমোনিয়ায় মারা যায়। গত ২৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আরও দুইজন রোগী আশঙ্কাজনক অবস্থায় আছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি আছে। সবচেয়ে বেশি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন রোগী ভর্তি রয়েছে।

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমানকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
১০ মিনিট আগে
গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসু সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জুবায়েরসহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে...
৩০ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ধর্ষকের পক্ষ নিয়ে গোপন সালিসে মীমাংসার চেষ্টা করায় ইউপি সদস্য মহিউদ্দিন হিরণ ওরফে হিরণ দোকানদারের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কলেজ সড়কে এ মানববন্ধন করে। এতে ধর্ষক আল মামুন
৩৬ মিনিট আগে
নোয়াখালী পৌরসভার মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। আজ রোববার দুপুরে কালিতারা বাজারের একটি মাছ বিক্রির ঘর থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে