মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটি ধসে পড়ে রণ মালাকার (৪০) নামে এক দিনমজুর মারা গেছেন। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের রণচাপ গ্রামের মনু নদের তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া রণ মালাকার রণচাপ গ্রামেরই বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বর্ষা মৌসুমে রণচাপ গ্রামের নিচু জমিতে পানি জমে দীর্ঘ সময় জলাবদ্ধ থাকে। এতে আমন ফসল আবাদ ব্যাহত হয়েছিল। পানি নিষ্কাশনের উদ্দেশ্যে স্থানীয় লোকজন মনু নদের বেড়িবাঁধ কেটে একটি পাইপ বসানোর উদ্যোগ নেন। এ জন্য রোববার রাত ২টার দিকে একটি খননযন্ত্র (এক্সকাভেটর) ভাড়া করে বেড়িবাঁধ কাটার কাজ শুরু করা হয়।
ওই সময় রণ মালাকার কোদাল দিয়ে কাটা অংশের নিচের মাটি সমান করছিলেন। একপর্যায়ে ওপরে স্তূপ করে রাখা মাটি ধসে তাঁর শরীরের ওপর পড়ে। প্রায় এক ঘণ্টা খননযন্ত্র দিয়ে মাটি সরানোর পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিধান দত্ত বলেন, ‘গভীর রাতে স্থানীয় লোকজন কাজ করছিলেন। মাটি চাপা পড়ে রণ মালাকার মারা গেছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আকস্মিক বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি, নষ্ট হয়েছে কৃষকদের আমনের বীজতলা, ভেসে গেছে শত শত
৩৩ মিনিট আগে
সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাড়ছে ভিড়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাইকের লম্বা সারি।
১ ঘণ্টা আগে