Ajker Patrika

রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাইকের লম্বা সারি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাইকের লম্বা সারি
কুমারপাড়ার গুলগোফুর পেট্রোলিয়াম স্টেশন থেকে গতকাল রাতে তোলা। ছবি: আজকের পত্রিকা

মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাড়ছে ভিড়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাইকের লম্বা সারি।

রাতে শহরের আলুপট্টি এলাকার আফরীন ফিলিং স্টেশন, কুমারপাড়ার গুলগোফুর পেট্রোলিয়াম ও শিরোইল এলাকার শুভ পেট্রোলিয়ামে গিয়ে একই চিত্র দেখা যাচ্ছে। স্টেশন দুটির কর্মচারীরা জানিয়েছেন, তেলের কোনো সংকট নেই।

তবে বাইকাররা বলছেন, কোনো কোনো ফিলিং স্টেশনে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কোথাও পেট্রল থাকলেও অকটেন পাওয়া যাচ্ছে না। আবার কোথাও অকটেন মিললেও পাওয়া যাচ্ছে না পেট্রল। এ অবস্থায় জ্বালানি তেলের সংকট ভেবে তাঁরা এখনই কিনে নিচ্ছেন।

এ বিষয়ে কথা বলতে রাজশাহী পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি মুনিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল ধরেননি।

তবে জেলা প্রশাসন রাতে তাঁদের ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। কোনো গুজবে কান না দিতেও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুত না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কিনে বাজারে স্বাভাবিক সরবরাহব্যবস্থা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত