
বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে ১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। সিলেটের কদমতলী বাস টার্মিনাল হলরুমে বৃহস্পতিবার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহনমালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন বলেন, ‘বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আমরা যৌক্তিক ৮ দফা দাবি পেশ করেছি। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে পরিবহন সেক্টর অচল হয়ে পড়বে। ইতিমধ্যে এই দাবিসংবলিত একটি স্মারকলিপি সংশ্লিষ্ট উপদেষ্টা ও বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা ৭২ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছি।’
এম এ বাতেন বলেন, ‘আমাদের ৮ দফা দাবি হলো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর নির্ধারণ; যানবাহনের বর্ধিত আয়ুষ্কালের অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন বাতিল না করা; নতুন যানবাহনের নিবন্ধনপ্রক্রিয়ায় জটিলতা দূর করা; পরিবহনমালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রাফিক আইন সংস্কার; টার্মিনাল সুবিধা উন্নয়ন; সড়কে পুলিশের হয়রানি বন্ধ; জরিমানা ও মামলাপ্রক্রিয়া সহজীকরণ ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে স্থায়ী বোর্ড গঠন। দ্রুততম সময়ের মধ্যে আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হলে আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে টানা ৭২ ঘণ্টার কর্মবিরতি, যার আওতায় বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ সব ধরনের পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।’
সভা পরিচালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী ও সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৫ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৭ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩১ মিনিট আগে