সিলেটে হামে আক্রান্ত হয়ে আরহাম নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে তিন শিশু ও হাম সন্দেহে ১০ শিশুর মৃত্যু হয়। বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, আরহামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। পাঁচ মাস সাত দিন বয়সী আরহাম হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে তিনজনের দেহে হাম শনাক্ত হয়েছে। আর নতুন করে ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে ১৬১ জন বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো তিনটি পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
২ মিনিট আগে
রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে বেলা ১২টার দিকে আগুন ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে...
২২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীর কুলানন্দপুর ঘাটে একটি সেতুর অনুপস্থিতিতে দুই পাড়ের হাজারো মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। স্থানীয় কৃষক, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগী—সবাইকে নির্ভর করতে হচ্ছে নৌকা কিংবা অস্থায়ী ভেলা-সদৃশ ব্যবস্থার ও
৩৩ মিনিট আগে