
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা পুনরায় বৈশ্বিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ভালো মানুষির দিন শেষ!’ (No more Mr. Nice Guy!)
এই পোস্টে তিনি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন এবং তেহরানকে সতর্ক করে বলেছেন, তাদের হাতে সময় ফুরিয়ে আসছে। পোস্টটির সঙ্গে জুড়ে দেওয়া ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে নতুন করে নানা আলোচনার জন্ম দিয়েছে।
ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘ইরান তাদের কাজ গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না, কীভাবে একটি পরমাণুমুক্ত চুক্তিতে স্বাক্ষর করতে হয়। তাদের আরও স্মার্ট হওয়া উচিত! প্রেসিডেন্ট ডি.জে.টি।’
চলতি মাসের শুরুতেও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ওয়াশিংটন তেহরানকে একটি ‘ন্যায়সংগত ও যুক্তিসংগত’ চুক্তির প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্ক করেছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা এখনো অত্যন্ত জটিল পর্যায়ে রয়েছে। বিবাদের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো। রয়টার্স আরও উল্লেখ করেছে, ট্রাম্প দাবি করেছেন, ইরান পুনরায় আলোচনার পথ খুঁজছে। তবে তেহরান প্রকাশ্যে ওয়াশিংটনের এমন বক্তব্য অস্বীকার করেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবার এই উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলো। ডোনাল্ড ট্রাম্পের কাছে ‘ট্রুথ সোশ্যাল’ এখন পররাষ্ট্র নীতিবিষয়ক বার্তা প্রদানের প্রধান মাধ্যমে পরিণত হয়েছে। প্রথাগত কূটনৈতিক ভাষা এড়িয়ে সরাসরি দেওয়া তাঁর এই বার্তাগুলো মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে শিরোনাম হচ্ছে।
ট্রাম্পের এই ‘ভালো মানুষির দিন শেষ’ বার্তাটি আলোচনার চাপ তৈরির কৌশল, রাজনৈতিক সংকেত নাকি ইরানের বিরুদ্ধে আরও কঠোর মার্কিন অবস্থানের পূর্বাভাস—তা আগামী দিনগুলোতে পরিষ্কার হবে। তবে আপাতত এটি ওয়াশিংটনের ইরান নীতিকে পুনরায় বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
এদিকে, গোটা বিশ্বই যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের যেকোনো পরিবর্তন বা অবনতির দিকে নজর রাখছে। বিশেষ করে হরমুজ প্রণালির দিকে নজর সবার। ক্ষুদ্র জলপথটি দিয়ে বিশ্বের মোট জ্বালানির একটি বড় অংশ পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে এটি বন্ধ এবং তেহরানের জন্য হরমুজ কৌশলগত রণক্ষেত্রে পরিণত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান মামলার সাক্ষ্য গ্রহণে আজ বুধবার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অধিকৃত জেরুজালেমের একটি জেলা আদালতে শুনানির মধ্যেই নিরাপত্তা-সংক্রান্ত আলোচনার অজুহাতে আদালতের এজলাস ত্যাগ করেন তিনি। এর আগে শুনানি পিছিয়ে দেওয়ার তাঁর আবেদন আদালত নাকচ করে দেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের কর্মকর্তাদের ইরানের বিরুদ্ধে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে এমনটি জানিয়েছেন কর্মকর্তারা। এই পদক্ষেপের লক্ষ্য ইরানি রেজিমের অর্থভান্ডারকে আঘাত করা...
৬ ঘণ্টা আগে
ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ আছে এমন দেশ সম্ভবত একটাই। তবে সেটি ব্রিটেন নয়, বরং ইসরায়েল। সম্প্রতি ফাঁস হওয়া মন্তব্যে তিনি এমনটাই দাবি করেছেন। এ মন্তব্য এমন এক সময় সামনে এল, যখন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বড় আকারে যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মূল সংকট তেল নিয়ে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অভিযোগ জোরালো হচ্ছে তা হলো মেঘ চুরির অভিযোগ। আর এই ‘মেঘ চুরি’ নিয়ে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ উত্তাল হয়ে আছে।
৭ ঘণ্টা আগে