সিলেটের কবি নজরুল অডিটরিয়াম সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা। আজ শনিবার বিকেলে এই অঞ্চলের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ব্যানারে কর্মসূচি পালিত হয়।
পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত এতে সভাপতিত্ব করেন। কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
এ সময় বক্তারা বলেন, বিগত দুই বছর ধরে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীরা কবি নজরুল অডিটরিয়াম সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু পরিতাপের বিষয় সংস্কৃতিকর্মীদের যৌক্তিক দাবি মানা হয়নি। অডিটরিয়ামের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আলোক বাতির সরঞ্জাম নষ্ট হয়ে ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়ে আছে। মঞ্চের পাটাতন ও হলের ছাদের নষ্ট অংশ মেরামত প্রয়োজন। মুক্তমঞ্চ রংসহ বিভিন্ন সমস্যা সমাধানে কর্তৃপক্ষের উদাসীনতা দুঃখজনক।
তাঁরা বলেন, প্রধানমন্ত্রী আধুনিক ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, তাই স্মার্ট সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা সময়ের দাবি। নেতৃবৃন্দ সংস্কৃতির শক্তিতে অপসংস্কৃতি দূর করতে সরকারের সহযোগিতা কামনা করে কবি নজরুল অডিটোরিয়াম দ্রুত সংস্কারের দাবি জানান।
কর্মসূচি চলাকালে শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা করেন। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন–বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সুকান্ত গুপ্ত প্রমুখ।
কর্মসূচিতে সংস্কৃতিকর্মীরা জানান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আবেদনের পরিপ্রেক্ষিতে অডিটরিয়াম সংস্কারের জন্য ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন জেলা পরিষদের প্রধান নির্বাহীর কাছে সুপারিশ করেন। দুই মাস পর কবি নজরুল অডিটরিয়াম মেরামতের প্রাক্কলিত অর্থ ১ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৮৮৩ টাকা বরাদ্দের জন্য অনুরোধ জানিয়ে চিঠি লেখেন তৎকালীন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে এই চিঠি লেখার প্রায় দুই বছর অতিবাহিত হলেও বরাদ্দ মেলেনি। হয়নি সংস্কার কাজও। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তাঁরা।
আজকের পত্রিকাকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বলেন, ‘প্রাক্কলন দেওয়ার পর ওটা মন্ত্রণালয়ে পাঠানোর কথা। এরপর আর কোনো আপডেট আমাদের জানানো হয়নি।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বরাদ্দের চিঠির কোনো আপডেট এখনো আসেনি। আমরা ওই চিঠির রেফারেন্স আবারও যোগাযোগ করেছি। পরবর্তী আপডেট নিয়ে জানাতে হবে।’

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
৫ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
৫ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৭ ঘণ্টা আগে