সুনামগঞ্জে তাহিরপুরে বালিয়াঘাট সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে চোরাই পথে কয়লার আনতে গিয়ে মাটি চাপায় নুরুল হক (২০) নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার সকাল ৯টায় উপজেলায় বালিয়াঘাট সীমান্তের লাকমা এলাকার ১১৯৭ পিলার সংলগ্ন ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় গ্রামবাসী এক ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টায় ভারত সীমান্তের জিরো পয়েন্ট থাকা চোরাই কয়লার গুহার ভেতর থেকে নুরুল হকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিহত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা পশ্চিম পাড় খালেক মিয়ার ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে নুরুল হকসহ ৭-৮ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ চোরাই পথে বালিয়াঘাট সীমান্তের ১১৯৭-পিলার সংলগ্ন লাকমা এলাকায় ভারতীয় সীমান্তে থাকা চোরাই কয়লার গুহার (কয়লা কোয়ারী) ভেতর কয়লা আনতে যায়। পরে সকাল ৯টায় গুহার ভেতর থেকে কয়ালর বস্তা নিয়ে বেরিয়ে আসার সময় গুহার মাটি ধসে নুরুল হকের ওপর পরলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় নুরুল হকের সঙ্গে থাকা আরও দুজন কয়লা শ্রমিক আহত হন।
তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা গুহার ভেতর থেকে বেড়িয়ে নুরুল হকের পরিবারের লোকজনকে খবর দেয়। পরে নিহতের পরিবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা পর সকাল ১০টায় গুহার ভেতর থেকে নিহত নুরুল হকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
অন্যদিকে গতকাল সোমবার সকালে ট্যাকেরঘাট সীমান্তের ১২০০ পিলার দিয়ে ভারতের শিবপুর এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে রুবেল মিয়া (২০) নামের এক তরুণ। কয়লার বস্তা নিয়ে আসার সময় বিএসএফের হাতে আটক হন তিনি। রুবেল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
তাহিরপুর থানার (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরাই পথে ভারতে গিয়ে কয়লা আনতে প্রায়ই এ রকম দুর্ঘটনা ঘটছে। তাই আজকের পর এ রকম আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমাদের পুলিশের পক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রজনীলাইন গ্রামের রুবেল মিয়া নামের এক তরুণকে বিএসএফ ধরে নিয়ে গেছে।
সুনামগঞ্জ ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক লীগের এক নেতাকে কোপানোর পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযোগ নেওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কৃষক লীগ নেতা মারা গেছেন।
১ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে অন্তরঙ্গ অবস্থায় দুজনকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী (পুরুষ) এবং অপরজন বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থী (নারী)।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে আজ শনিবার (২৮ মার্চ) দিনভর কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে মান্দা থানা পুলিশের...
৪ ঘণ্টা আগে