
সুনামগঞ্জের ছাতকে অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী।
উপজেলার গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়কের পাগল হাসান চত্বর এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের নোয়াব আলীর ছেলে মোহাম্মদ শাহিনুর মিয়া (৩৩) ও ফারুক মিয়ার ছেলে হুমায়ুন আহমদ (৩২)। আহত হয়েছেন হুসাইন আহমেদ নামের একজন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিন যুবক একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ইফতারের সময় ঘনিয়ে আসায় বাইকটি দ্রুতগতিতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আরও একজন আহত হয়েছে।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে