
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর চারটার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একটি কক্ষে দুজন গ্রাম পুলিশ সদস্য অবস্থান করছিলেন। হঠাৎ তিনটি শ্রেণিকক্ষের দরজায় আগুন দেখে তাঁরা চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে মধ্যনগর উপজেলা প্রশাসন ও থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, ‘খবর পেয়েই পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
উল্লেখ্য, সুনামগঞ্জ–১ আসন মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহেরপুর এই চারটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীসহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্ষার ভরা মৌসুম। এ সময়ে মেঘনা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। সেই মাছে সরগরম থাকার কথা নদীর ঘাট ও আড়ত। কিন্তু এবার ভিন্ন চিত্র। ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে। মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানের মুখে পড়েছেন মৎস্য
১৮ মিনিট আগে
মৌলভীবাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান।
২৬ মিনিট আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
১ ঘণ্টা আগে