
হাওরের সব বাঁধের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক আমিনুল হক ভূঁইয়া। আজ শনিবার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বিভিন্ন বাঁধের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বাঁধের গুণগত মান বজায় রাখার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলনে বিরত থাকতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেন। বাঁধ নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানানো হয়।
বাঁধ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাউবোর প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রবীর কুমার গোস্বামী।
সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
এর আগে তাহিরপুর উপজেলা হলরুমে কাবিটা নীতিমালার আলোকে সুষ্ঠুভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য তাহিরপুর উপজেলাধীন বাঁধের পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা করেন পাউবোর কর্মকর্তারা।
তাহিরপুর উপজেলায় ১১৩ প্রকল্পের মধ্যে ৮৪ কিলোমিটার বাঁধ নির্মাণে ২০ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলার ১২ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের জন ১ হাজার ১০২ প্রকল্পে ২০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
১৬ আগস্ট সকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ করছিলেন আলাউদ্দিন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত জাহাজের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
৭ মিনিট আগে
ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান।
১০ মিনিট আগে
নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে বেলাব বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে বেলাব থানা-পুলিশ।
১৪ মিনিট আগে