সুনামগঞ্জে বজ্রপাতে শিপু মিয়া (২৭) নামে এক নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ।
নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের আতাবুর রহমানের ছেলে। তিনি পরিবারের বড় ছেলে ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিপু মিয়া ইঞ্জিনচালিত নৌযানে করে তাহিরপুর উপজেলার বাগলি শুল্কস্টেশন থেকে দেশের বিভিন্ন এলাকায় কয়লা ও চুনাপাথর পরিবহন করতেন। বৃহস্পতিবার বাগলি শুল্কস্টেশন থেকে ময়মনসিংহের চারঘাট এলাকায় চুনাপাথর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন।
মালামাল নিয়ে তাহিরপুরের মাটিয়ান হাওর এলাকায় পৌঁছালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় নৌযানের সুকানির দায়িত্বে থাকা শিপু মিয়া বজ্রপাতে গুরুতর আহত হন। পরে নৌযানের ইঞ্জিনচালক মোজাম্মিল হক তাঁকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিপু মিয়ার প্রতিবেশী আবুল হাসান বলেন, ‘সে পরিবারের বড় ছেলে। সকালে নৌকায় করে পাথর নিয়ে যাওয়ার সময় বড়দল ইউনিয়নের মাটিয়ান হাওর এলাকায় বজ্রপাতে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, বৃহস্পতিবার সকালে মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে শিপু মিয়ার মৃত্যু হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।

নেছারাবাদে সরকারি খাল অবৈধ দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
৩ মিনিট আগে
রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে...
৭ মিনিট আগে
খাতায় থাকা মোবাইল নম্বরে ফোন করে এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষকের বাসায় ডেকে নিয়ে আবার খাতা লেখানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পরই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন....
৮ মিনিট আগে