রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ সময় কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর ও সাভার টাউন এলাকায় গ্যাস থাকবে না।
এ ছাড়া সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট ও নয়াপাড়া এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকাও এর আওতায় থাকবে।
তিতাস গ্যাস জানিয়েছে, এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জে গ্যাসের চাপ বাড়ায় শিল্পকারখানার উৎপাদন ৭০ থেকে ৮০ শতাংশে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গণপরিবহনেও গ্যাস নেওয়ার পরিমাণ বেড়েছে। তবে শতভাগ উৎপাদনের জন্য গ্যাসের চাপ আরও বাড়ানো ও সরবরাহ স্থিতিশীল রাখার দাবি জানিয়েছে বিকেএমইএ।
৬ মিনিট আগে
খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের চেইন টানাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ভ্রমণকালীন টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, কোনো হেনস্তার ঘটনা ঘটেনি বরং নিয়ম ভঙ্গের কারণে ওই শিক্ষার্থীকে ন্যূনতম...
২৩ মিনিট আগে
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ‘ছাদের পলেস্তরা খুলে পড়ার ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগের কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছিলাম। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় রোগীদের জরুরি সেবা নিশ্চিত করতে আপাতত ওই কক্ষেই জরুরি বিভাগের....
২৬ মিনিট আগে
কুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। এ সময় দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট দুই ভবনমালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩৫ মিনিট আগে