সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুকুর থেকে হাঁস তাড়িয়ে দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রঞ্জিত দাস (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগরে এ ঘটনা ঘটে। রঞ্জিত দাস ওই ইউনিয়নের জয় কুমার দাসের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে নিজের পুকুর থেকে হাঁসের পাল তাড়িয়ে দিচ্ছিলেন রঞ্জিত দাস। এ নিয়ে হাঁসের মালিক প্রতিবেশী অধীর দাসের ছেলে অজিত দাসের (২৬) সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। ওই সময় অজিত দাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রঞ্জিত দাসের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান রঞ্জিত দাস। এ সময় স্থানীয়দের চিৎকারে পালিয়ে যান অজিত দাস। পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় অজিত দাসের দৃষ্টান্ত শাস্তি দাবি করেছে নিহতের পরিবার। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহত রঞ্জিতের বাবা জয় কুমার দাস।
নিহতের বাবা জয় কুমার দাস বলেন, ‘এই পুকুরে সবাই গোসল করে সে জন্য এখানে হাঁস নামানো হয় না। আমার ছেলে নিষেধ করতে গিয়েছিল এই জন্য ছেলেকে মেরে ফেলতে হবে? আমার ছেলের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, অভিযান চালিয়ে অজিত দাসকে গ্রেপ্তার ও লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে