
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯ শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রেপ্তার ৩৪ শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ সোমবার তাঁদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক বোরহান উদ্দিন।
এর আগ গতকাল রোববার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীতে নৌকা থেকে তাঁদের আটক করা হয়। আজ সোমবার বিকেলে তাঁদের সুনামগঞ্জ আদালতে তোলা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাঁদের আটক করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তাহিরপুর থানার উপপরিদর্শক রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা করেছেন।
সুনামগঞ্জ জেলা পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীতে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির নৌকায় বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩৪ জন ধর্মীয় জিহাদ সৃষ্টির ষড়যন্ত্র করছিলেন। এমন গোপন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের অভিযানে তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়। গতকাল দুপুরে তাঁদের আটক করা হলেও আজ বিকেল সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে বুয়েটের ১৯ শিক্ষার্থী হলেন মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের আফিফ আনোয়ার, মেকানিক্যাল বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী বখতিয়ার নাফিস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের মো. সাইখ সাদিক, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ইসমাইল ইবনে আজাদ, সব্বির আহম্মেদ, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের তাজিমুর রাফি, বস্তু ও ধাতব কৌশল বিভাগে তৃতীয় বর্ষের মো. সাদ আদনান অপি, বস্তু ও ধাতব কৌশল বিভাগে প্রথম বর্ষের মো. শামীম আল রাজি, যন্ত্র কৌশল বিভাগের তৃতীয় বর্ষের মো. আব্দুল্লাহ আল মুকিত, মাহমুদুর হাসান, যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের মো. জায়িম সরকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের হাইছাম বিন মাহবুব, আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের খালিদ আম্মার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের মো. ফাহাদুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের তানভির আরাফাত ফাহিম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আব্দুল বারি, বস্তু ও ধাতব কৌশল বিভাগের চতুর্থ বর্ষের আনোয়ারুল্লাহ সিদ্দিকী।

গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি কবরস্থানের৷ পাশে রেখে জানাজায় অংশ নেন। ঘণ্টাখানেক পর নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি সেখানে নেই।
১৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাইপুর গ্রামে বইছে উল্লাস ও উদ্দীপনার জোয়ার। বুধবার সন্ধ্যায় কাজল পাঁড়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আনন্দে মেতেছেন গ্রামের মানুষ। স্বজন, প্রতিবেশী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁকে।
৪১ মিনিট আগে
রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সেচ ও জমি প্রস্তুতের খরচে। কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম লিটারে...
১ ঘণ্টা আগে