সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সকাল গড়িয়ে দুপুর হলেও হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা খোলেনি কোনো শিক্ষকেরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় এই বিদ্যালয়ের বারান্দায় শিক্ষার্থীদের বসে থাকতে দেখা যায়। আসেননি দপ্তরও। এ সময় উপজেলায় কর্মরত শফিকুল ইসলাম নামের এক সাংবাদিক তাঁর ফেসবুক আইডি থেকে লাইভ করলে বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকায়।
লাইভে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই সাংবাদিককে। লাইভে এসে শিক্ষার্থীরা জানায়, ‘শুধু আজকেই এমনটি হয়নি। শিক্ষকেরা প্রতিদিন সকাল ১১টার আগে বিদ্যালয়ে আসেন না। আর দুপুর ২টায় বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান তারা। আজকে প্রধান শিক্ষক না থাকায় তারা (শিক্ষকেরা) কেউই আসেননি দুপুর পর্যন্ত।’
এ বিষয়ে জানতে চাইলে হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র সরকার বলেন, ‘পাঁচ দিনের জন্য উপজেলা সদরে শিক্ষকদের একীভূত ট্রেনিংয়ে আছি আমি। গতকাল আমার ট্রেনিংয়ের বিষয়টি বিদ্যালয়ের বাকি তিন সহকারী শিক্ষককে জানিয়েছি। পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবে সহকারী শিক্ষক বিপ্লব মিয়া। তারা তিনজনেরই আজকে বিদ্যালয়ে থাকার কথা। তারা আমি না থাকলেই বিদ্যালয়ে আসতে চায় না। আমি বিদ্যালয়ে না থাকলে এমন অভিযোগ প্রায় সময়ই পাই।’
সহকারী শিক্ষক বিপ্লব মিয়ার বলেন, ‘আমি অসুস্থ থাকায় আজকে বিদ্যালয়ে যেতে পারিনি।’
এ বিষয়ে জানতে চেয়ে সহকারী শিক্ষক হারুনুর রশিদকে কয়েকজন সাংবাদিক কল দিয়ে অকথ্য ভাষায় গালি দেন। এবং তিনি বলেন, বিদ্যালয়ে গেলে সাংবাদিককে দেখে নেবেন। ধারে কাছে পেলে সাংবাদিককে মারধরের হুমকি দেন।
এ সময় গালি দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে জানালে তিনি সবাইকে জুতো পেটা করবেন বলে হুমকিও দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল বলেন, ‘হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী তিন শিক্ষক বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় তাঁদের শোকজ করা হবে। সাংবাদিকদের গালি দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, ‘বিদ্যালয় বন্ধ রাখার কোনো সুযোগ নেই, যেহেতু তারা এটি করেছেন শাস্তির মুখোমুখি হবেন এবং আপনারা যে শিক্ষকের গালির রেকর্ডিং দিয়েছেন সেগুলো আমরা পেয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তি আমি নিব।’

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
৪ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১১ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড়ের মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মুখ থেঁতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
১৪ মিনিট আগে