
পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতনামা ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আহত যাত্রীকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
আহত যাত্রীর নাম মো. সাব্বির হোসেন (২২)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা এবং মো. দুলাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী কোনো স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। একটি পাথর সাব্বির হোসেনের ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার রাকিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দ্রুতযান এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হন। তাঁকে জামতৈল স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, আহত যাত্রীকে প্রথমে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার খোকন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
২ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে