সিরাজগঞ্জের কাজীপুরে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। ওই ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
রোববার (৭ জুন) বিকেলে উপজেলার হাজরাহাটি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে আব্দুর রাজ্জাক কাজীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করে আব্দুর রাজ্জাক বিকেলে আরও দুই ব্যবসায়ীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে করে এসে হাজরাহাটি বাজারে অটোরিকশাটির গতিরোধ করে। পরে চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা তিন ব্যবসায়ীর ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে চরভানুডাঙ্গা সড়কে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজ্জাককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।
আহত আব্দুর রাজ্জাকের সঙ্গে থাকা ব্যবসায়ী রুহুল আমিন বলেন, ‘গরু বিক্রি বাড়ি ফেরার পথে হাজরাহাটি বাজারে আমাদের অটোরিকশাকে থামায় মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক। এর পরপরই এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় রাজ্জাকের কাছে থাকা আমাদের ৬ লাখ ৯০ হাজার কেড়ে নিয়ে তারা পালিয়ে গেছে।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে