Ajker Patrika

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও দুটি গুলি উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৭
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও দুটি গুলি উদ্ধার
উদ্ধারকৃত রিভলভার ও দুই রাউন্ড গুলি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরের চায়না বাঁধ এলাকার কাশবনের ভেতর থেকে একটি দেশীয় রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এসআরবি-১২ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চায়না বাঁধ এলাকার কাঁশবনের ভেতরে অস্ত্র ও গুলি থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-১২ সদর কোম্পানির একটি দল। পরে সেখান থেকে একটি দেশীয় রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত