
লিবিয়ায় কাজ করতে গিয়ে মৃত্যুর প্রায় তিন মাস পর দেশে এল নাজমুল ইসলাম (৩০) নামের এক প্রবাসীর লাশ। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে লাশবাহী গাড়ি তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া দক্ষিণপাড়া গ্রামে পৌঁছায়। স্থানীয় একটি পারিবারিক কবরস্থানে বেলা ১১টার দিকে জানাজা শেষে দাফন করা হয় তাঁকে।
নাজমুল ইসলাম ওই এলাকার ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে চার লাখ টাকা খরচ করে জীবিকার সন্ধানে লিবিয়ায় পাড়ি জমান নাজমুল। গত ২০ জুন ঘরের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান তিনি। বৈধ কাগজপত্র না থাকায় লাশ দেশে আসতে দীর্ঘ সময় লেগে যায়। পরে স্বজনেরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায়
এসে পৌঁছায় মরদেহ। নাজমুলের বাড়িতে স্ত্রী, আড়াই বছরের এক ছেলে ও বৃদ্ধ বাবা-মা রয়েছে। যে বিদেশি কোম্পানির অধীনে তিনি কাজ করতেন, তাদের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে পরিবারকে জানানো হয়েছে।
নাজমুলের বোন মোছা. সুমা খাতুন বলেন, ‘মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পরিবারের সবাই শোকে ভেঙে পড়েছিল। লাশ না পাওয়ায় কষ্টটা আরও বেড়েছিল। অনেক কষ্টের পর অবশেষে ভাইকে দাফন করতে পেরেছি।’
ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল হক বলেন, ‘বিষয়টি আমি জানি। তবে বৃষ্টির কারণে জানাজায় যেতে পারিনি।’
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ‘বিদেশে কেউ মারা গেলে লাশ দেশে ফিরতে সময় লাগে। রায়গঞ্জের ওই যুবকের লাশ দেশে এসেছে কি না, সেটি এখনো জানি না।’
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হুমায়ুন কবির বলেন, ‘এ বিষয়ে কেউ জানায়নি। আমি জানি না।’

খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
১ ঘণ্টা আগে
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তাঁরা নিজ নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাঁরা হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
১ ঘণ্টা আগে
বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। আজ সোমবার বেলা ২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি...
২ ঘণ্টা আগে
মাদ্রাসাপড়ুয়া এক মেয়েশিশুকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কথা বলতে পারছে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। মেডিকেল চেকআপে মিলেছে ধর্ষণের আলামত।
২ ঘণ্টা আগে