Ajker Patrika

কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  
কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
যমুনা নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদ্রাসাছাত্রের। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। উভয়েই কাজিপুর উপজেলার জজিরা মদিনাতুল উলূম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় একটি মাদ্রাসার তিন ছাত্র গোসল করতে যমুনা নদীতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে দুজন তলিয়ে যায়। অপর ছাত্রটি কোনোরকমে তীরে উঠে আসে। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩)। হাসিবুল্লাহর কাছে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ও জেলেরা উদ্ধারকাজ শুরু করেন। পরে জেলেরা নদীতে জাল ফেলে দুপুর ১২টার দিকে দুই ছাত্রের মরদেহ উদ্ধার করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত