
নওগাঁর মান্দায় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা মালিক সমিতির সদস্যরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। উপজেলার ফেরিঘাট এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ মিনিট ধরে চলা অবরোধে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো ও মহাসড়কে চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে। এ নিয়ম বাস্তবায়নে ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বাসমালিক গ্রুপের পক্ষে মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের দিয়ে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিষয়টিকে কেন্দ্র করে অতীতেও বাসশ্রমিক ও অটোরিকশা মালিক সমিতির সদস্যদের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস অভিযোগ করেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অটোরিকশা চলাচল করলেও বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় সড়কে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে মোটরশ্রমিক ইউনিয়নের লোকজন তাঁকে মারধর করেন। এর প্রতিবাদে সমিতির অন্যান্য সদস্যরা মহাসড়ক অবরোধ করেন।
সংগঠনটির সভাপতি আল মামুন বলেন, মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা প্রায়ই অটোরিকশা চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। স্থানীয় সড়কে যাত্রী তুললেও তাঁরা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেন। সমিতির সাধারণ সম্পাদককে মারধরের ঘটনায় সুষ্ঠু বিচার না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মান্দা শাখার সহসভাপতি রুকনুজ্জামান গামা বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এ নিয়ম অমান্য করে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, এর বেশি কিছু নয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট (প্রচারপত্র) উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
১ ঘণ্টা আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে