
টাঙ্গাইলের সখীপুরে ৩৮টি ইয়াবাসহ মো. সেন্টু মিয়া (৪০) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইড়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্থানীয়রা তাঁকে আটক করেন।
আটক সেন্টু মিয়া উপজেলার বেলতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আজ দুপুরে তাঁকে বিন্নাখাইড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে তল্লাশি করেন। এ সময় তাঁর কাছে ৩৮টি ইয়াবা পাওয়া পাওয়া যায়। পরে সখীপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের হাতে আটক ওই ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মশিয়ার রহমানের বিরুদ্ধে কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। কাবিটা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেওয়ানীপাড়া বাজার-সংলগ্ন পিচের রাস্তা থেকে ওহাবের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ২ লাখ ৫০
১২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছেন ফটিকছড়ি থানা পুলিশ। চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছেন ফটিকছড়ি থানা পুলিশ।
২৫ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় বিএনপি সমর্থক আব্দুল জলিল তোতা নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। স্বজন হত্যার বিচার না পাওয়া এবং ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারি হত্যাকাণ্ডের অভিযোগে তিনি এ প্রতীকী কর্মসূচি পালন করেন।
২৭ মিনিট আগে
মৃত মোছা. মনোয়ারা বেগম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মো. মতিন মিয়ার স্ত্রী।
৩৪ মিনিট আগে