
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে মাদক প্রতিরোধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে চরভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নতুনহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনের প্রতিপাদ্য ছিল—‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’।
মানববন্ধনে বক্তারা বলেন, চরভূরুঙ্গামারী ইউনিয়নকে মাদকমুক্ত করতে হলে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। মাদক বিক্রেতাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তাঁরা অবিলম্বে মাদক বিক্রি বন্ধ করার আহ্বান জানান।
চরভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ জালালের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈদুল ইসলাম লাভলু এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
৩ ঘণ্টা আগে