
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীকে ১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন। ইউসুফ আলী ওই মাদ্রাসার সুপারের দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে ২০-২৫ জন নারীকে নিয়ে একটি রাজনৈতিক দলের ‘উঠান বৈঠক’ ও ‘ড্রয়িংরুম বৈঠক’-এর আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন আজকের পত্রিকাকে বলেন, একটি রাজনৈতিক দলের কর্মিসভা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫-এর ২০(খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক প্রচারণা বা সভায় যুক্ত হতে পারবেন না। কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভার আয়োজন করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
১৭ মিনিট আগে
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুরে গ্যাসের চাপ শূন্যের কোঠায় নামায় একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ হচ্ছে। গ্যাসের তীব্র সংকট শিল্পোদ্যোক্তা ও শ্রমিক-কর্মচারী সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
২৭ মিনিট আগে
বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভি। সমাজ থেকে অবহেলা ও বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে তাঁকে মজুরিভিত্তিক চাকরিতে নিয়োগ দেওয়া হয়।
৩১ মিনিট আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী স্পারে ১০০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগেও ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
৩৪ মিনিট আগে