
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াসদানি এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে র্যাব যুবদল নেতা জহুরুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এনায়েতপুর থানায় হস্তান্তর করেছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ছাত্রদল নেতা কবির হোসেন হত্যার ঘটনায় তাঁর ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে গত ২২ মার্চ এনায়েতপুর থানায় ২৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ১০ নম্বর আসামি জাবেদ শেখ এলাকায় এসে মামলার আসামিদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অর্থ উপার্জন করে আসছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এসব অপকর্ম বন্ধ করার জন্য সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন আসামিদের বলতে গেলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকি প্রদান করেন।
গত ১৮ মার্চ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের আয়োজনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আসামিরাও একই স্থানে পালটা ইফতার মাহফিল আহ্বান করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইফতার মাহফিলের স্থান নির্ধারিত বাজারে স্থানান্তর করা হয়। নিহত ছাত্রদল নেতাসহ অন্য নেতারা ইফতার মাহফিলের প্যান্ডেল ও অন্যান্য সামগ্রী সরাতে গেলে আসামিরা বাধা দেয়।
এ সময় আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা করলে ছাত্রদল নেতা কবির হোসেনসহ অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত ছাত্রদল নেতাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ছাত্রদল নেতার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেয়াললিখন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বুধবার ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
কক্সবাজারে রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কে একটি জিপ গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে রুস্তম আলী (৪০) নামের এক ইউপি সদস্যকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির চালক এবং এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুটের পর তাঁদের মারধর করে ছেড়ে দেওয়া হয়। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া...
১ ঘণ্টা আগে
কক্সবাজার সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের স্থানীয় একটি মন্দিরের সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইলের পাহাড়ি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশ্
১ ঘণ্টা আগে