
সিরাজগঞ্জের কামারখন্দে ঝাঐল ওভারব্রিজ এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীদের সূত্রে জানা যায়, ট্রাকের চালক ট্রাকটিতে গরুর খাবার নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় ট্রাকচালক সুস্থ আছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সীমান্তবর্তী গুমানী নদীর ধামাইচ বাজার ঘাটে সেতু নির্মাণের দাবি বহু বছরের। তবে মাপজোখ ও সম্ভাব্যতা যাচাইয়ের পর আশার আলো দেখেছিল ১০ গ্রামের মানুষ। কিন্তু এক বছর কেটে গেলেও সেতু নির্মাণকাজের অগ্রগতি নেই। এ কারণে হতাশ হাজারো মানুষ।
১৪ মিনিট আগে
ভোলা খেয়াঘাট। জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের এই ঘাট থেকে একসময় ভোলা-ঢাকাগামী যাত্রীবাহী আটটি লঞ্চ নিয়মিত চলাচল করত। এটি ছিল একসময় পুরো জেলার একমাত্র লঞ্চঘাট। কিন্তু লঞ্চ ও ঘাটকর্মীদের সেই হাঁকডাক, যাত্রীদের ব্যস্ততা, জৌলুশ—সব হারিয়েছে সবার কাছে পরিচিত ভোলা খেয়াঘাট।
২৯ মিনিট আগে
রাজনগরের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান কামরুল ইসলাম। বাপ-দাদার ২৫ শতক জমির মধ্যে তিনি উত্তরাধিকার সূত্রে ২ শতক জমির মালিক। এই ২ শতক জমি বিক্রির জন্য খাজনা পরিশোধ করতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাঁকে বলেন...
৪৪ মিনিট আগে
পর্যটক আকর্ষণে গাজীপুরের শালনায় শালবনের সবুজ প্রকৃতির মধ্যে গড়ে তোলা হয়েছে ‘সালনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট’। দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত রিসোর্টটি টানতে পারছে না কাঙ্ক্ষিত পর্যটক। তাই লোকসান গুনছে শুরু থেকেই।
১ ঘণ্টা আগে