
সিরাজগঞ্জের কামারখন্দে কোরবান আলী নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে পকেট মারার অভিযোগে পিটিয়েছে জনতা। গতকাল বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর গরুর হাটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। উপজেলার ঝাঐল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কোরবান আলী।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হাটে ভিড়ের মধ্যে এক ব্যক্তির পকেট কাটার সময় কোরবান আলীকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা তাকে পেটায়। আত্মরক্ষার জন্য তিনি পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলেও প্রায় ১০ মিনিট পর তাঁকে ধরে ফেলে জনতা।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, কোরবান আলীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে প্রায় ২৫টি মামলা রয়েছে। তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন বলে জানা যায়।
উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছাইফুল ইসলাম বলেন, ‘চোরের বিষয়টি শুনেছি, তবে হাটের ভিড়ের কারণে চোর পর্যন্ত পৌঁছাতে পারিনি।’
বড়হর হাটের ইজারাদার মোবারক হোসেন মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। হাটে সেনাবাহিনী ছিল, তাদের সাথেই ছিলাম।’
এ বিষয়ে বৃহস্পতিবার ইউপি সদস্য কোরবান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বড়হর হাটের বাইরে জুয়া খেলাকে কেন্দ্র করে তারা আমাকে মারধর করে। ফেসবুকে যা দেখেছেন, এসব মিথ্যা জিনিস। কেউ লিখলে বা বললে তো ঠেকানো যাবে না।’ তিনি বলেন, ‘আমার সব মামলা শেষ, এখন ৫টা মামলা আছে।’
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, ‘ইউপি সদস্যের কাছে এটা অবশ্যই আশা করা যায় না। এর আগেও তিনি গ্রেপ্তার ছিলেন। এটা অবশ্যই ভালো না।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে