
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘মাদকাসক্তি বাড়ার অন্যতম কারণ হলো আমাদের খেলার মাঠ ছোট হয়ে গেছে। যদি আমাদের খেলাধুলা থাকত, তাহলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তরুণেরা আড্ডা মেরে সময় কাটাত না। মাদকে আসক্ত হতো না।’ আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি জেলা প্রশাসককে বলে দিয়েছি, প্রতিটি স্কুলে প্রতিটি শ্রেণিতে সপ্তাহে এক দিন দুই ঘণ্টা করে খেলাধুলার ক্লাস রাখতে হবে। সেখানে ফুটবল, বাস্কেটবল থেকে শুরু করে গ্রামীণ খেলাধুলাও থাকবে। খেলাধুলা না করলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না।’
শিক্ষার্থীদের উদ্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শিক্ষা এমন এক সম্পদ, যা কেউ চুরি করতে পারে না। শেখার কোনো বয়স নেই। তিনি তাঁর পরিবারের শিক্ষার উদাহরণ তুলে ধরে বলেন, তাঁর দাদা একজন কৃষিজীবী মানুষ হয়েও ১৯২৪ সালে তাঁর ছেলেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তখন সিরাজগঞ্জে কলেজ ছিল না। ম্যাট্রিক পাস করে বাইরে গিয়ে পড়তে হয়েছে। তখন একজন কৃষিজীবী মানুষও স্বপ্ন দেখতেন সন্তানকে শিক্ষিত করার, ভালো মানুষ হিসেবে তৈরি করার।
মন্ত্রী আরও বলেন, ‘দেশটা শুধু আমাদের নয়, আগামী প্রজন্মের। আমরা একসময় চলে যাব। আমি চাই, সিরাজগঞ্জকে এমন একটি জায়গায় রেখে যেতে, যেটা নিয়ে তোমরা গর্ব করতে পারো।’
ইকবাল হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। মাদকের পরিবর্তে খেলাধুলা, নেশার পরিবর্তে স্বাস্থ্যরক্ষা—এ বিষয়ে তিনি খুবই সিরিয়াস।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শিক্ষার্থী ও অভিভাবকেরা৷

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পরিত্যক্ত বাড়িতে মো. আজাদ (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকজন মিলে আড্ডা ও ইয়াবা সেবন করছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
১২ মিনিট আগে
মৌলভীবাজারের সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার সদর মডেল থানা-পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগে
বরিশালে শ্রেণি কক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও বিদ্যালয়ের দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরী সংলগ্ন চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
১৬ মিনিট আগে
সোহেল ২০২৪ সালের ১৯ আগস্ট এই মামলায় জামিন পান। আদালত বাদীর সঙ্গে আপস করার শর্তে সোহেলকে জামিন দেন। কিন্তু সোহেল বাদীর সঙ্গে কোনো আপস করেননি। তাই তিনি জামিনের শর্ত ভঙ্গ করেছেন বিধায় তার জামিন বাতিল করা প্রয়োজন। অভিযুক্ত সোহেল বাদীর কোনো অর্থ আত্মসাৎ করেননি। তিনি মিথ্যা অভিযোগে তাঁকে হয়রানি করছেন...
১৯ মিনিট আগে