
সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভায়াট গ্রামের বাহের আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২ জুন মানিকগঞ্জ জেলার তেরদোনা শোর হেলাচিয়া বাজার এলাকার আব্দুল কাদেরের মেয়ে সাবিনা ইয়াসমিনের বিয়ে হয় মতিনের সঙ্গে। বিয়ের পর থেকে ২ লাখ টাকা যৌতুক দাবি করছিলেন মতিন। দাবি করা টাকা না পাওয়ায় স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তিনি।
২০১১ সালের ২৯ সেপ্টেম্বর সকালে তাড়াশ উপজেলার দক্ষিণ মথুরাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সাবিনা ইয়াসমিনের লাশ উদ্ধার করে পুলিশ। গলায় ওড়না প্যাঁচানো ছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে তাড়াশ থানায় মতিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি দিয়ে মামলা করেন। তদন্ত শেষে শুধু মতিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
দীর্ঘ বিচারিকপ্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। স্থানীয় একটি নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাত। তখনো চলছিল উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান। হঠাৎ মুহুর্মুহু বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে রূপ নেয় পুরো টাউন হল ময়দান। দিগ্বিদিক ছুটে চলা মানুষের বাঁচার আহাজারি। বোমা হামলায় সেদিন প্রাণ হারান ১০ জন, আর গুরুতর আহত হন আড়াই শতাধিক মানুষ।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চারটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বাইপাস সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও প্রসেনজিৎ দাস।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার কমিটির অফিসে ডেকে অপু কর্মকার (৫২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও বাজার কমিটির সহসম্পাদক মামুন শেখের বিরুদ্ধে। পাশাপাশি ভুক্তভোগী অপু কর্মকারের স্বর্ণের দোকানে বাজার কমিটির সিলসংবলিত তালা লাগিয়ে দিয়েছে মামুন শেখ।
১ ঘণ্টা আগে