
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৯ মার্চ) রাত ৭টার দিকে ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগপ্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কবির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা এনায়েতপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।
নিহত কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), এনায়েতপুর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৪২), এনায়েতপুর থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)।
আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেনের মৃত্যু হয়।
স্থানীয় বিএনপির নেতারা জানান, মঙ্গলবার এনায়েতপুর করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে রওশন আলী মেম্বার। একই সময় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে আব্দুল করিম মোল্লা। দলীয় আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে বিএনপির দুই পক্ষ।

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না।
৩ মিনিট আগে
বরিশালের দুর্গাসাগর দিঘির হরিণ সংরক্ষণাগার থেকে একটি বড় হরিণ চুরির ঘটনায় কেয়ারটেকার ও এক পাহারাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) কাজী গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগে
নীলফামারীর ডোমারে নদীর পানির চাপে একটি পুরোনো স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির বড় অংশ নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি ধসে পড়েছে পুরো পানি নিয়ন্ত্রণব্যবস্থা। ফলে উপজেলার কয়েক শ বিঘা কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
১১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত কয়েকজন নেতার ছবি সংবলিত বিলবোর্ড প্রদর্শনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিলবোর্ড অপসারণসহ তিন দাবিতে সোমবার প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বাম সংগঠনের নেতা ও শিক্ষার্থীদে
১ ঘণ্টা আগে