
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। ভদ্রলোক কখনো আওয়ামী লীগ করে না।’ আজ শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনেক মানুষ নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং ভোট গ্রহণ ও গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে।
রাজনীতির উদ্দেশ্য প্রসঙ্গে ইকবাল হাসান বলেন, ‘রাজনীতিতে কী পেলাম, সেটি বড় বিষয় নয়; মানুষকে কী দিলাম, সেটিই গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, তিনি যত দিন ক্ষমতায় থাকবেন, আমি দেশে ফিরব না; আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেছেন, আর আমি দেশে ফিরেছি।’
তাঁত শিল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারেন এবং ক্ষুদ্র উদ্যোগ থেকে বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে এ খাতে। তিনি দাবি করেন, একসময় তাঁতশিল্প পাকিস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার এ শিল্পকে ধ্বংস করেছে।
সরকারে থাকা মানেই বড় কিছু হয়ে যাওয়া নয় উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, দেশের কল্যাণে কাজ করতে হবে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে।
ইকবাল হাসান মাহমুদ তারেক রহমান সম্পর্কে বলেন, ‘তিনি দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা।’
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী তাঁত প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর এলাকায় শিবপুর-চর গোয়ালি আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়...
২২ মিনিট আগে
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর নাম ইসমাইল হোসেন বলে জানা গেছে। তাঁর বাড়ি জামালপুর সদরে এবং তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।
২২ মিনিট আগে
ভোলার মেঘনা নদীতে জেলে মিরাজ মাঝির জালে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার তালতলি মাছঘাটে নিলামে মাছটি বিক্রি হয়েছে ১২ হাজার ৯০০ টাকায়।
২৮ মিনিট আগে
ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
৪১ মিনিট আগে