
টাঙ্গাইলের মির্জাপুরে তাবলিগ জামাতের চিল্লায় গিয়ে মোজাম্মেল হোসেন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোড়াইল নয়াপাড়া জামে মসজিদে তাঁর মৃত্যু হয়।
গোড়াইল নয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন বলেন, ‘চিল্লার জামাতে এসে মোজাম্মেল হোসেনের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মকবুল হোসেনের ছেলে।’
জানা যায়, দুই দিন আগে মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন তাবলিগ জামাতের একটি দল গোড়াইল নয়াপাড়া জামে মসজিদে গিয়ে অবস্থান নেয়। তাঁরা ওই এলাকার বিভিন্ন স্থানে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। মোজাম্মেল হোসেনের সঙ্গে তাঁর খালাত ভাই আব্দুস সোবহানও ছিলেন।
আব্দুস সোবহান জানান, তাঁরা বাড়ি থেকে ৪০ দিনের চিল্লার উদ্দেশে বের হয়েছিলেন। চিল্লা শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ বাকি ছিল। গতকাল মোজাম্মেল হোসেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং বিশ্রামে ছিলেন। একপর্যায়ে গভীর রাতে তিনি মারা যান।
মির্জাপুর উপজেলা তাবলিগ জামাতের মারকাজের খতিব মুফতি শফিকুল ইসলাম জানান, দ্বীনের পথে থাকা অবস্থায় একজন সাথী মৃত্যুবরণ করেছেন। তাবলিগ জামাতের পক্ষ থেকে নিজ দায়িত্বে তাঁর মরদেহ পরিবারের নিকট পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে