
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারত-বাংলাদেশের রপ্তানিকারকেরা।
আজ রোববার থেকে প্রায় ১০ দিনের জন্য ভারত সীমান্তে বাংলাদেশের সঙ্গে সড়ক পথ সংস্কার কাজের জন্য আমদানি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, ওই সড়ক দিয়ে ভারত ও ভুটান থেকে ভারী ট্রাকে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় মালবাহী ভারী ট্রাক যাতায়াত ব্যাহত হচ্ছিল। সংস্কার কাজ শেষ হতে প্রায় ১০ দিন সময় লাগবে। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই আগামী ১০ দিন ভারত থেকে সকল ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারত সীমান্তে তুরা ও ডালু এলাকার সড়ক পথ সংস্কারের কারণে আগামী ১০ দিনের জন্য পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া গতকাল রোববার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের
১০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন
১৫ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তাঁর ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালত। আজ সোমবার (৫ অক্টোবর) বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
১৬ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় একটি বিদ্যালয়ের অদূরে বজ্রপাতের বিকট শব্দে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ১১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।
১৭ মিনিট আগে