
শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আফসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা আরিফ রাব্বানী।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকসমাজ, বিশেষ করে পরিবহন খাতের শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁরা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুসিনা মো. জোবায়ের। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহসান কবির।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
৬ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাঁক ও শ্রবণপ্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আঙুল আওয়াল ওরফে রবেন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ...
১২ মিনিট আগে
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, মাইকেল মালিবাগের কানাডিয়ান ট্রিলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি করতেন। শুক্রবার প্রতিষ্ঠানটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। আজ শনিবার তাঁর নিজ দেশে ফেরার কথা ছিল।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান ঠেকাতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতভর ক্যাম্পাসে পাহারা দেওয়ার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।
২৮ মিনিট আগে