
শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
আজ শনিবার (২৯ আগস্ট) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুর্গম এলাকায় চোরাকারবারিরা ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার ভারতীয় সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সোনাকানিয়া গ্রামে। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকায় স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন।
১১ মিনিট আগে
পঞ্চগড়সহ সারা দেশে পর্যাপ্ত সার সরবরাহ ও মজুত রয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ডিলারদের একটি অংশ যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
৪৩ মিনিট আগে
বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর আইনি প্রক্রিয়ায় গরুর হাট উচ্ছেদ, সাঁটল বাস সেবা চালু, তিনটি সেতুর সংযোগ স্থাপন, টহল গাড়ি বৃদ্ধি, মশক নিধন ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মাঠ ও পার্কের জায়গা বুঝে নেওয়া এবং চারটি যাত্রী ছাউনি নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে...
৪৪ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোর্শেদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে