
ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সীমান্তবর্তী জেলা শেরপুরে ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ র্যালিতে তিন শতাধিক ভক্ত অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।
সারা দেশের মতো শেরপুরেও বিশ্বকাপ ঘিরে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এর প্রভাব পড়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের উদ্যোগে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারীরা জার্সি পরে, বাঁশি হাতে এবং পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ঢাক-ঢোল, স্লোগান ও করতালিতে কলেজ ক্যাম্পাস এবং আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
মিছিলে অংশ নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও ব্রাজিল সমর্থক নাঈম হাসান উজ্জ্বল বলেন, “নেইমারের নেতৃত্বে ব্রাজিল দল এবারও শৈল্পিক খেলা উপহার দেবে এবং বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করবে। আমাদের ঘরে ৫টি বিশ্বকাপ আছে। যারা অযথা তর্ক করতে আসেন, তারা আগে ৫টি বিশ্বকাপ নিয়ে দেখান।”
শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা বলেন, “ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। এবারের দলটি এবার বিশ্বকাপ জয়ের দাবিদার। ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’ পূরণ করবে ইনশাআল্লাহ।”
আয়োজক মেহের খান অপু, জাকির হোসেন ও আব্দুল আলিম বলেন, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এই আয়োজন। এই ধরনের আনন্দ র্যালি কলেজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও বাড়িয়ে তুলবে। এখানে আজ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলা হয়েছে। এমন আয়োজন আগামীতেও থাকবে।

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনেরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে ছুটে আসছেন।
৮ মিনিট আগে
নেত্রকোনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মুশফিকুর রহমান ওরফে মিন্টু বাদী হয়ে মামলাটি করেন।
১৮ মিনিট আগে
বাগেরহাটের জয়মনির ঘোলে নিখোঁজ মিরাজ শেখের সন্ধানের দাবিতে মানববন্ধনকে কেন্দ্র করে কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোস্ট গার্ড সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত কোস্ট গার্ড, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন।
৪০ মিনিট আগে