
শেরপুরের ভারত সীমান্তবর্তী উপজেলার নালিতাবাড়ীর একটি মরিচখেতের জালে আটকে পড়া প্রায় ৮ ফুটের একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে অজগরটি তাঁরা বনে ছেড়ে দেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের খেতে সাপটি পাওয়া যায়। ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হাতিপাগার গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যায়। এ সময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচেরখেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে। পরে তারা কাছে গেলে সাপটি অজগর বলে চিনতে পারে এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেয়।
পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। বন বিভাগের লোকজন এসে সন্ধ্যায় অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এ সময় অজগরটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে। ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহিন থেকে অজগরটি ভেসে এসে নদীর পাশের খেতের জালে আটকা পড়েছিল।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুটের বেশি এবং ওজন প্রায় ৯ কেজি। গায়ে আটকে থাকা জাল কেটে মঙ্গলবার রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।

গত কিছুদিন যাবৎ ডাকাত চক্রকে নজরদারিতে রাখা হচ্ছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের পর অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, ১০টি কার্তুজ, তালা কাটার মেশিন, একটি হাতুড়ি, একটি রামদা, একটি চাকু...
৩ মিনিট আগে
মনিরামপুরে সরকারি এক চিকিৎসকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কলেজপড়ুয়া তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
৭ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর শাহিন মিয়া (৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে শিশুটির বাড়ি থেকে কিছু দূরে একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজারের পাশের একটি হিমাগারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে