
নেত্রকোনার পূর্বধলায় শাহারুল সরকার হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত শনিবার বিকেলে মানববন্ধন করা হয়েছে। উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজারে এ মানববন্ধন করা হয়। নিহত শাহারুল সরকার (২১) বহুলী গ্রামের বাসিন্দা।
এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী, মো. তুহিন খান, মতিউর রহমান, সোহাগ খান, ফয়সাল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত শাহারুল চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা চারজনকে আটক করে পুলিশে দেন। ওই সময় পুলিশ আরও একজনকে আটক করলেও ২ ডিসেম্বর শাহারুলের বোন রুনা আক্তার ৩৬ জনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত শাহারুলের চাচা ও ঘাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, বহুলী গ্রামের মজিদ খাঁ, ওয়ারেছ খাঁ ও ছালাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত শাহারুলের বোনজামাই এমদাদুল হকের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। মূলত ওই বিরোধকে কেন্দ্র করে অকালে প্রাণ দিতে হলো শাহারুল সরকারকে। এর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শাহারুল হত্যাকাণ্ডের পর পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫