
শেরপুরের শ্রীবরদীতে এক অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী খলিলুর রহমানের (৭০) বিরুদ্ধে।
উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া গ্রামে গতকাল শুক্রবার (৮ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।
জীবন্ত কবর দেওয়ার চেষ্টার পাশাপাশি স্ত্রী মোছা. খোরশেদাকে (৬৫) শারীরিক নির্যাতনও করেছেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ ঘটনার পর থেকেই পলাতক খলিলুর রহমান।
স্থানীয়রা জানান, মো. খলিলুর রহমানের স্ত্রী খোরশেদা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ। স্বামীই তাঁর সেবাযত্ন করেন। গতকাল বিকেলে রাগান্বিত হয়ে বাড়ির উঠানে গর্ত খনন করে স্ত্রী খোরশেদাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন তিনি। এমনকি অসুস্থ স্ত্রীকে শারীরিক নির্যাতনও করেন।
খোশালপুর গ্রামের মো. দুলাল মিয়া বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। একজন অসুস্থ নারীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা অমানবিক। আমরা এ ঘটনার বিচার চাই। যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ করতে সাহস না পায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও দেখেই পুলিশ তাঁর বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিলুর রহমান পালিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে