খুলনায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে গত ছয় দিনে পুলিশের যৌথ অভিযানে মোট ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। তবে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর বিভিন্ন থানা এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খুলনা থানায় সাতজন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জন, লবণচরা থানায় চারজন, হরিণটানা থানায় দুজন, খালিশপুর থানায় চারজন, দৌলতপুর থানায় দুজন, আড়ংঘাটা থানায় দুজন, খানজাহান আলী থানায় দুজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজনকে গ্রেপ্তার করেছে।
কেএমপি সূত্র জানায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এ ঘটনায় এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য শ্যামপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১০ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের দিনে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে আজ সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয়
২৯ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল খান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। তাঁদের বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
২ ঘণ্টা আগে